Guided by Trust Committed to Excellence

“Your health deserves the best. Our trusted doctors provide compassionate, high-quality care—affordable, fast, and always tailored to you. Book your visit today!”

About Us

Accredited Doctors, Committed to Quality Care

CardioVascular Solutions BD, we are committed to providing high-quality, cutting-edge cardiovascular care in a compassionate, patient-focused environment. Our mission is to enhance the heart health of our patients, their families, and the community through advanced treatments, personalized care, and state-of-the-art medical technology.

We understand the importance of timely medical intervention, which is why we ensure prompt appointments with our highly experienced cardiologists, vascular specialists, and medical assistants. Our team is dedicated to diagnosing, treating, and preventing a wide range of cardiovascular conditions with precision and expertise.

Our specialized services include the management of heart attacks, high blood pressure (hypertension), heart rhythm disorders (arrhythmias), coronary artery disease, valve disorders, atherosclerosis, and abdominal aortic aneurysms. Additionally, we provide comprehensive screenings, lifestyle counseling, and preventive strategies to reduce the risk of heart disease and promote overall well-being.

At CardioVascular Solutions BD, we believe in a holistic approach to heart health, integrating modern medical advancements with a patient-centered philosophy. Our team takes the time to understand each patient’s unique needs, ensuring they receive the best possible treatment tailored to their condition.

Your heart health is our priority, and we are here to support you every step of the way. Whether you need routine cardiovascular care or urgent medical attention, trust us to deliver excellence in diagnosis, treatment, and prevention.

Contact us today to schedule an appointment and take a proactive step toward a healthier heart!

Our Services

All-in-One Center for Vascular Wellness

বুক ধড়ফড় করলে যা করা উচিত

১. তাৎক্ষণিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন: বসে বা শুয়ে পড়ুন, গভীর শ্বাস নিন। অনেক সময় উদ্বেগ, স্ট্রেস বা অতিরিক্ত ক্যাফেইন থেকেও বুক ধড়ফড় হতে পারে।

২. ঝুঁকির লক্ষণগুলো চিনে রাখুন: নিচের লক্ষণগুলো থাকলে অবিলম্বে জরুরি চিকিৎসা সেবা নিন:

· তীব্র বুকে ব্যথা বা চাপ
· শ্বাসকষ্ট
· মাথা ঘোরা, ঝিমঝিম করা বা জ্ঞান হারানো
· অতিরিক্ত দুর্বলতা
· কথা বলতে বা হাঁটতে কষ্ট

৩. প্রাথমিক চিকিৎসকের কাছে যান: জরুরি অবস্থা না হলে প্রথমে একজন ফ্যামিলি ফিজিশিয়ান বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান। তিনি প্রাথমিক মূল্যায়ন করবেন।

কার্ডিওলজিস্টের কাছে কেন যাওয়া উচিত?

বুক ধড়ফড়ের পেছনে যদি হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো কারণ থেকে থাকে, তা শনাক্ত এবং চিকিৎসা করার জন্য । সাধারণ চিকিৎসক প্রাথমিক মূল্যায়ন শেষে প্রয়োজন মনে করলেই কার্ডিওলজিস্টের কাছে রেফার করবেন।

কারণগুলো হতে পারে:

· হার্টের ভালভের সমস্যা
· অনিয়মিত হৃদস্পন্দন (অ্যারিদমিয়া), যেমন- অ্যাট্রিয়াল ফিব্রিলেশন
· হৃৎপিণ্ডের পেশীর দুর্বলতা
· করোনারি ধমনীর সমস্যা
· জন্মগত হৃদরোগ ইত্যাদি।

কার্ডিওলজিস্ট কি কি করতে পারেন?

১. বিশদ মূল্যায়ন:

· লক্ষণগুলোর বিস্তারিত ইতিহাস নেবেন।
· স্টেথোস্কোপ দিয়ে হৃদস্পন্দন ও হৃৎপিণ্ডের শব্দ শুনবেন।
· রক্তচাপ ও নাড়ির গতি পরীক্ষা করবেন।

২. প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য উপদেশ দেবেন:

· ইসিজি (ECG/EKG): হৃদস্পন্দনের তড়িৎ ক্রিয়া রেকর্ড করে। অনেক সময় ধড়ফড়ের সময় ইসিজি করলে সমস্যা ধরা পড়ে।
· ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram): আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হৃৎপিণ্ডের গঠন, ভালভ ও পাম্প করার ক্ষমতা দেখেন।
· হোলটার মনিটর: ২৪ বা ৪৮ ঘণ্টা শরীরে লাগিয়ে রাখা যায়, যা দৈনন্দিন কাজকর্মের সময় হৃদস্পন্দন রেকর্ড করে। অল্প সময়ের ধড়ফড় ধরা পড়ে।

· ট্রেডমিল টেস্ট (TMT): ব্যায়ামের সময় হৃৎপিণ্ডের কার্যক্রম পর্যালোচনা করে।
· রক্ত পরীক্ষা: থাইরয়েড হরমোন, রক্তের লবণের মাত্রা, অ্যানিমিয়া বা হার্ট অ্যাটাকের মার্কার দেখার জন্য।

৩. সঠিক রোগ নির্ণয়: উপরের সবকিছু বিশ্লেষণ করে তিনি ঠিক কী কারণে বুক ধড়ফড় করছে (হৃদরোগ, অ্যানিমিয়া, থাইরয়েড, উদ্বেগ ইত্যাদি) তা নির্ণয় করবেন।

৪. উপযুক্ত চিকিৎসা শুরু করবেন:

· ওষুধ: হৃদস্পন্দন নিয়ন্ত্রণকারী, রক্ত পাতলা করার বা অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দিতে পারেন।
· জীবনযাত্রায় পরিবর্তনের পরামর্শ: খাদ্যাভ্যাস, ব্যায়াম, ক্যাফেইন-এলকোহল বর্জন, স্ট্রেস ম্যানেজমেন্ট ইত্যাদি।
· অ্যাব্লেশন থেরাপি: কিছু নির্দিষ্ট ধরনের অনিয়মিত হৃদস্পন্দনের জন্য।
· পেসমেকার ইমপ্ল্যান্ট: দরকার হলে।
· অন্যান্য বিশেষজ্ঞের কাছে রেফার: যদি সমস্যাটি হৃদরোগ না হয়ে থাইরয়েড বা মানসিক উদ্বেগের হয়, তবে সে অনুযায়ী এন্ডোক্রিনোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবেন।

৫. একজন কার্ডিয়াক সার্জন এর কাছে কেন রেফার্ড করবেন:

. হার্টের ভালভের মারাত্মক সমস্যা: যেমন অ্যোরটিক স্টেনোসিস বা মাইট্রাল রিগারজিটেশন। ভালভ খুব সরু বা খুব ঢিলে হলে হৃদস্পন্দন অনিয়মিত হয় ও বুক ধড়ফড় করে। সার্জন হার্ট ভালভ মেরামত বা প্রতিস্থাপন করতে পারেন।

· করোনারি আর্টারি ডিজিজ (হৃদরোগ): যদি ধড়ফড়ের পেছনে কারণ হয় রক্তনালীর মারাত্মক ব্লক এবং এংজিওপ্লাস্টি/স্টেন্ট সম্ভব নয়, তখন করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট (CABG) সার্জারি প্রয়োজন হয়। রক্ত সরবরাহ ঠিক হলে হার্টের অনিয়মিত স্পন্দনও কমে।

জন্মগত হৃদরোগ: কিছু জন্মগত ত্রুটি (যেমন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট) বড় হলে তা অনিয়মিত হৃদস্পন্দনের কারণ হয়। সার্জন সেই ত্রুটি মেরামত করেন।

· অ্যারিদমিয়া সার্জারি: কিছু নির্দিষ্ট ও জটিল অনিয়মিত হৃদস্পন্দনের (অ্যারিদমিয়া) চিকিৎসায়, যখন ওষুধ বা কার্ডিওলজিস্টের অ্যাব্লেশন পদ্ধতি কাজ করে না, তখন একটি বিশেষ সার্জারি পদ্ধতি (মেজ প্রক্রিয়া / Maze procedure) করা হতে পারে। এই অপারেশনে হৃৎপিণ্ডে এমন দাগ তৈরি করা হয় যা তড়িৎ সংকেতের অনিয়মিত প্রবাহ বন্ধ করে।

· কার্ডিয়াক টিউমার: হৃৎপিণ্ডে টিউমার থাকলে তা অপসারণ।

Services We Provide

সার্ভিস সমূহ

• সব ধরনের সাধারণ এবং স্পেশাল অর্গান ডুপ্লেক্স আলট্রাসনোগ্রাফি পরীক্ষা
• হেমাঞ্জিওমা, আর্টারিওভেনাস ম্যালফর্মেশন সহ সব ধরনের রক্তনালীর টিউমার ডায়াগনোসিস ও চিকিৎসা
• সকল ধরনের ভাস্কুলার অ্যাকসেস সার্জারি – কিডনি ডায়ালাইসিসের জন্য টেম্পোরারি ক্যাাথেটার, টানেল ক্যাথেটার এবং আর্টারিওভেনানাস ফিস্টুলা তৈরি করা
• ক্যান্সারে আক্রান্ত রোগীদের কেমোথেরাপি প্রদানের সুবিধার্থে কেমো পোর্ট এবং পিআইসিসি লাইন তৈরি করা
• ভেনাস প্যাথলজি (শিরার রোগ) – ডিপ ভেনাস থ্রোম্বসিস(গভীর শিরায় রক্ত জমে যাওয়া), ভেরিকোজ ভেইন( আঁকাবাঁকা শিরা), পোস্ট থ্রোম্বটিক সিনড্রোম, ভেনাস আলসার, ভেনাস ম্যালফর্মেশন ও একট্রেসিয়ার চিকিৎসা
• পায়ে হাতে এবং শরীরের যে কোন অংশের রক্তনালী ব্লক বা পেরিফেরাল অ্যার্টারিয়াল ডিজিজ,বার্জার ডিজিজ, ডায়াবেটিক ফুট গ্যাংগ্রিন,ড্রাই গ্যাংরিন ইত্যাদির চিকিৎসা
• এওর্টা বা মহা ধমনীর এনিউরিজম, এওর্টো-ইলিয়াক /এওর্টো- ফিমোরাল স্টেনোসিস/অক্লুসিভ ডিজিজ, ল্যারিসি সিন্ড্রম এর চিকিৎসা
• সারভাইক্যাল রিব এক্সিসন, থোরাসিক আউটলেট সিন্ড্রোমের চিকিৎসা
• ক্যারোটিড আর্টারি স্টেনোসিস এবং ক্যারোটিড বডি টিউমারের চিকিৎসা
• একিউট লিম্ব ইসকেমিয়া, থ্রোম্বোইম্বোলিজম এবং যেকোন ট্রমাটিক ভাস্কুলার ইনজুরির চিকিৎসা
• ভেরিকোসিল ডায়াগনোসিস এবং তার চিকিৎসা
• রেনাল,মেজেন্ট্রিক আর্টারি স্টেনোসিস ডায়াগনোসিস এবং চিকিৎসা
• হাত পা ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া/ ক্লডিকেশন পেইন এর চিকিৎসা
• বিরল রক্ত নালীর রোগ যেমন টাকাইয়্যাসু আর্টারাইটিস, ফাইব্রো মাসকুলার ডিসপ্লেসিয়া, রেনাউডজ ডিজিজ, অটো ইমিউন ভাসকুলাইটিস, মাইক্রো এনজিওপ্যাথি রোগের চিকিৎসা
• সার্জারি অযোগ্য রক্তনালীর রোগীদের বিশেষ ব্যবস্থাপনায় লিম্ব স্যালভেজের জন্য পোস্টাগ্ল্যান্ডিং থেরাপি,স্টেইম সেল থেরাপি, ক্লোজ ভ্যাকিউম সাকশন থেরাপি, কার্বোনেটেড ওয়াটার বাথ থেরাপির মাধ্যমে চিকিৎসা প্রদান।

"Glomus tumor" এর সাধারণ খুঁটিনাটি

• গ্লোমাস টিউমার একটি বিরল বিনাইন টিউমার ( সাধারণত ক্যান্সারে রূপ নেয় না)।
• গ্লোমাস বডির পেরিসাইট থেকে টিউমারটি উৎপন্ন হয়।
• গ্লোমাস বডি হচ্ছে আকারে ছোট কিন্তু অতিরিক্ত রক্তনালী সমৃদ্ধ তাপমাত্রা নিয়ন্ত্রক অঙ্গানু যা চামড়ার ডার্মিসের স্ট্রাটাম রেটিকুলারিস অংশে বিশেষভাবে সংস্থাপিত অবস্থায় থাকে।
• গ্লোমাস বডি আমাদের আঙ্গুলগুলোতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
• মহিলাদের মধ্যে গ্লোমাস টিউমার বেশি দেখা যায়।
• ৫০% গ্লোমাস টিউমার আঙুলের ডগায় এবং ৫০% নখের নীচের অংশে হয়ে থাকে। এছাড়াও শরীরের অনেক অংশে গ্লোমাস টিউমার এর অস্তিত্বের প্রমাণ মিলেছে তবে সেগুলো অত্যন্ত বিরল।
• টিউমারটিতে সাধারণত অস্বাভাবিক ভাবে ধমনী- শিরাতে আন্ত যোগাযোগ থাকে।
• নখের নীচে একটি বেদনাদায়ক, নীলাভ আবরণযুক্ত ছোট ফোলা অংশ দেখা যায়। নখের নিচে ছাড়াও আঙ্গুলের যে কোন অংশে এটি হতে পারে।
• রোগীর লক্ষণগুলির মধ্যে বৈশিষ্ট্যগত ত্রিমাত্রিকতা রয়েছে – নির্দিষ্ট পয়েন্টে প্রচন্ড ব্যথা, এর ওপর অল্প টাচ বা প্রেসার পড়লে তা খুবই সংবেদনশীলতা দেখায় এবং ঠান্ডা একেবারেই সহ্য করতে না পারা।
• রোগ নির্ণয় সাধারণত দেরিতে হয়।
• নেইলপলিশ দেয়া থাকলে এটি ঢেকে যাবার কারণে টিউমারমটি সনাক্ত করতে সমস্যা হতে পারে।
• রোগী ভাবতে পারেন এটি মনের অজান্তে পাওয়া কোন রকম আঘাতের কারণে হেমাটোমা বা নখের নীচে রক্ত জমে থাকতে পারে।
• রোগী হয়তোবা বিভিন্ন চিকিৎসকের কাছে দেখিয়ে থাকতে পারে যারা সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেননি।
• বরফ পানিতে আঙ্গুল চুবিয়ে রাখলে ৬০ সেকেন্ডের মধ্যে লক্ষণগুলি প্রকটভাবে প্রকাশিত হয়।
• টিউমারটি আঙ্গুলের শেষের হাড়কে ক্ষয় করতে পারে।
• প্রাথমিক পরীক্ষা হিসেবে ডুপ্লেক্স আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করা যেতে পারে।
• রোগীর এক্সরে করলে তা স্বাভাবিক দেখাতে পারে অথবা টিউমারের প্রেসারের কারণে হাড়ে ছোট্ট একটু ক্ষয় দেখা যেতে পারে।
• MRI (T2 WI) পরীক্ষা করলে তাতে বেশ উজ্জ্বল সিগন্যাল দেখা যায়।
• এই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে সার্জিক্যাল এক্সিসন।
• অপারেশনের পরে সাধারণত এ রোগের পুনরাবৃত্তি হয় না এবং রোগী সম্পূর্ণভাবে সেরে উঠেন ।
 
 
 
 

Patients with end-stage renal disease (ESRD)

লাস্ট স্টেজ কিডনি ফেইলুর রোগী- বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠে হেমোডায়ালাইসিস প্রক্রিয়া, যার জন্য অপারেশনের মাধ্যমে ফিস্টুলা তৈরির প্রয়োজন হয়।
ফিস্টুলা অপারেশনের পূর্বে ভেইন ম্যাপিং পরীক্ষা করা অতীব জরুরী।
ডুপ্লেক্স আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে হাতের শিরা ও ধমনীর অবস্থান সনাক্তকরণ, চিন্হিতকরণ, আকার-পেটেন্সি সহ অন্যান্য ফিটনেস সামগ্রিকভাবে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করাই হচ্ছে ভেইন ম্যাপিং।
কেন জরুরী?
• ত্বক থেকে শিরার গভীরতা, এর ডায়ামিটার এবং রক্ত প্রবাহ পর্যবেক্ষণ করে ফিস্টুলা তৈরির উপযুক্ত স্হান সঠিকভাবে নির্বাচন করা সম্ভব।
• হাতের দুই স্তরের শিরার মূল্যায়ন বেশ গুরুত্বপূর্ণ। ডিপ ভেইন/সেন্ট্রাল ভেনাস অবস্ট্রাকশন কিংবা থ্রোম্বোসিস থাকলে ফিস্টুলা অপারেশন পরবর্তীকালে হাত ফুলে যেতে পারে এবং অপারেশন ফেইল হবার সম্ভাবনা থেকেই যায়।
• ধমনীসমূহের (রেডিয়াল, আলনার এবং ব্রাকিয়াল আর্টারি) লুমিনাল প্যাটেনসি/ ব্লকেজ/প্লাগ, ক্যালসিফিকেশন, রক্ত প্রবাহের মাত্রা মূল্যায়নের মাধ্যমে ফিস্টুলা তৈরির সঠিক ও সর্বোত্তম স্থান যেমন রেডিওসেফালিক / ব্রাকিওসেফালিক / ব্রাকিওব্যাসিলিক ফিস্টুলা নির্ধারণ করা যায়।
• প্রাইমারি ফিস্টুলা ফেইলিওর এর ঝুঁকি অনেক অংশে কমে যায়।
• পরোক্ষভাবে এলেন টেস্ট করা হয় যাতে আঙ্গুল সমূহে স্টিল সিনড্রোম এর ঝুঁকি এড়ানো যায়।
সুতরাং ভেইন ম্যাপিং এর মাধ্যমে ফিস্টুলা তৈরি করা সফল হবে কিনা তা সহজে প্রিডিক্ট করতে পারি এবং বাধাগুলো সহজে অতিক্রম করতে পারি।
একজন দক্ষ ভাসকুলার সার্জন দিয়ে শুধুমাত্র ফিস্টুলা তৈরি করে নেয়া নয় বরং সময় নিয়ে ভেইন ম্যাপিং করে নেয়াটাও অত্যন্ত জরুরী।

Book an Appointment & You’re Done!

Looking for the best & quick vascular treatments without a long waiting time? 

Simply reserve a time slot, walk in at the appointed time and get prioritized treatments at no extra cost.

Why Choose Us

"Experts in Vascular Treatment Solutions"

Meet Dr.Md.Ahasanul Alam Shawon

MBBS, MS (CV&TS)
BMDC Reg-A 49956
Vascular, Endo-Vascular &
Vascular Access Surgeon

Testimonials

What Our Clients Say

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Grace Hill
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Jamie Carter
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Robert Owens
Call Today

+880 1842-037794

Dhaka , Bangladesh

Schedule a Virtual Appointment